News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী বোধহয় ভয় পাচ্ছেন, ক্ষোভের সুরে আক্রমণ রাহুলের
Image

প্রধানমন্ত্রী বোধহয় ভয় পাচ্ছেন, ক্ষোভের সুরে আক্রমণ রাহুলের

rahul gandhiনয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের সুর চড়ালেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| এবার রাহুলের অভিযোগ, সংসদে তাঁকে নাকি মুখ খুলতেই দেওয়া হচ্ছে না| সংসদে বিরোধী দলগুলির যৌথ সাংবাদিক সম্মেলনে ক্ষোভের সুরে রাহুল বলেছেন, ‘সংসদের ইতিহাসে এমন ঘটনা আগে কখনই হয়নি| প্রতিবারই বিরোধিরা আলোচনা তোলে, সরকার পক্ষ উত্তর দেয়| এবার সেই বিষয়টা উল্টো, সরকারই আলোচনায় বসতে রাজি নয়| একমাস ধরে সংসদে আলোচনা চেয়েছি| অথচ সরকার আলোচনা থেকে পালাতে চাইছে| প্রধানমন্ত্রী বোধহয় আমাকে ভয় পাচ্ছেন| আমাকে সংসদে মুখ খুলতে দেওয়া হচ্ছে না| আমাকে বলতে দিলে তাঁর বেলুন ফুটো হয়ে যাবে|’ কার‌্যত দাবি করে রাহুল বলেছেন, ‘নোট বাতিল করে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছেন মোদী| তিনি সাংসদদের এড়িয়ে যেতে পারেন না| জবাব তাঁকে দিতেই হবে|’
এরপরই প্রধানমন্ত্রীর দুর্নীতি ফাঁসের হুমকি দিয়ে রাহুল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ আছে আমার কাছে| সংসদে তা বলতে চাই, সেই কারণে আমাকে বাধা দেওয়া হচ্ছে|’ রাহুলের সুরে সুর মিলিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মোদী গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, পপ উত্সবের উদ্বোধন করছেন| শুধু সংসদেই আসতে অসুবিধা তাঁর| আসলে সরকার বিরোধিদের কোনও প্রশ্নের উত্তর দিতেই এখনও প্রস্তুত নয়| আমরা কালকেও আলোচনায় রাজি| যদি মোদী এসে সরকারের সঙ্গে আলোচনায় বসেন, তাহলেই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে সংসদে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top