News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির করোলবাগে হোটেলে হানা আয়কর দফতরের, উদ্ধার ৩.২৫ কোটি টাকার পুরনো নোট
Image

দিল্লির করোলবাগে হোটেলে হানা আয়কর দফতরের, উদ্ধার ৩.২৫ কোটি টাকার পুরনো নোট

rupee-banনয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): নোট বাতিল প্রভাবের জেরে ‘কালো টাকা’ উদ্ধার অব্যাহত| এবার দিল্লির করোলবাগে অবস্থিত একটি হোটেলে হানা দিয়ে ৩ কোটি ২৫ লক্ষ টাকার পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট উদ্ধার করল আয়কর দফতর| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে| কি করে এতগুলি টাকা এখানে এল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে ধৃতদের|
গোপন সূত্রে খবর পেয়ে, করোলবাগ এলাকায় অবস্থিত ওই হোটেলে হানা দেয় আয়কর দফতর ও দিল্লি পুলিশের বিশেষ দল| হোটেলের দুটি ঘরে তল্লাশি চালিয়ে সু্যটকেস ও কার্ডবোর্ডের বাক্স থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে উদ্ধার করা হয় ৩ কোটি ২৫ লক্ষ টাকা|
এদিকে, গত সোমবার সন্ধেয় মহারাষ্ট্রের থাণে এলাকা থেকে নতুন নোটে এক কোটি টাকা উদ্ধার করে পুলিশ| সেখানে তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়| মঙ্গলবারই নভি মুম্বই থেকে উদ্ধার করা হয় ২৩.৭০ লক্ষ টাকা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top