News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় ঘরের বেড়া কেটে ঢুকে স্বর্ণালঙ্কার সহ দামী জিনিষপত্র চুরি, কর্ণেল চৌমুহনীতে হাতেনাতে ধৃত চোর
Image

সোনামুড়ায় ঘরের বেড়া কেটে ঢুকে স্বর্ণালঙ্কার সহ দামী জিনিষপত্র চুরি, কর্ণেল চৌমুহনীতে হাতেনাতে ধৃত চোর

thief-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ সোনামুড়া শহরের প্রাণকেন্দ্র পুরাতন সিনেমাহল সংলগ্ণ এলাকায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল ঘরের বেড়া কেটে ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে প্রায় পাঁচ ভরি পরিমাণ রুপো, নগদ টাকা ও একটি ক্যামেরা হ াতিয়ে নিয়ে গেছে৷ জানা যায়, বাচ্চু মিয়ার বািিড়তে এক ব্যক্তি ভাড়া থাকতেন৷ ঐ ব্যক্তি গতকাল রাতে সপরিবারে আত্মীয়বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন৷ রাত আটটায় বাড়ি থেকে বের হন৷ সাড়ে নয়টায় ফিরে আসেন৷ দেড় ঘন্টা সময়ের মধ্যে এই ঘটনা সংগঠিত করেছে৷ বাড়ির মালিক অবশ্য বাড়িতেই ছিলেন৷ ভাড়াটিয়া ঘরে চুরির ঘটনা ঘটলেও তিনি নাকি কিছুই টের পাননি৷ প্রায় দুমাসে আগে একই ঘর থেকে একটি ল্যাপটপও চুরি হয়েছিল৷ পর পর চুরির ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জানা যায়, ঐ এলাকায় নেশাগ্রস্ত লোকদের আনাগোনা রয়েছে৷ ঐসব নেশাগ্রস্তরাই এই ঘটনা সংগঠিত করেছে বলে আশঙ্কা৷ এব্যাপারে সোনামুড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে৷
কর্ণেল চৌমুহনী এলাকায় মঙ্গলবার বাড়িতে ঢুকে এক যুবকের মানিব্যাগ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে চোর৷ তার নাম শিবাজি সাহা৷ তাকে উত্তম মধ্যম দিয়ে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ জানা যায়, বাড়িরমালিকের পুত্র বাইকে রেখে মানিব্যাগটি প্যান্টের পকেট থেকে খুলে ঘরে রেখেছিল৷ তখনই শিবাজি সাহা নামে ঘরে ঢুকে মানিব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করে৷ চিৎকার করলে স্থানীয় লোকজনরা তাকে পাকড়াও করেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হ য়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top