News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বেসরকারী ক্ষেত্রে চালু ক্যাশলেস লেনদেন
Image

রাজ্যে বেসরকারী ক্ষেত্রে চালু ক্যাশলেস লেনদেন

petrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ মঙ্গলবার থেকে রাজ্যে চালু হয়েছে ক্যাশলেস লেনদেন৷ এই ক্যাশলেস লেনদেনে মিশ্র সাড়া লক্ষ্য করা গিয়েছে৷ পেট্রোল পাম্পগুলিতে এদিন সকাল থেকেই ডেবিট ও ক্রেডিট কার্ড সু্যুইপ করে লেনদেন করেছেন গ্রাহকরা৷ অন্যদিকে, বিভিন্ন শপিং মল কর্তৃপক্ষ ক্যাশলেস লেনদেনে অনেকটাই হয়রানির শিকার হয়েছেন ক্রেতারা৷ কার্ড স্যুইপ করার মেশিন অনেক ক্ষেত্রেই ঠিকঠাকভাবে কাজ করেনি৷ অনেক সময়ই অফলাইন হয়ে থাকে এই মেশিন তাতে সমস্যার মুখোমুখি হতে হয়েছে ক্রেতাদের৷
এদিন, আগরতলা শহরের প্রায় প্রতিটি পাম্পেই পেট্রোল ও ডিজেল ক্রয় করতে গিয়ে ক্যাশলেস লেনদেন করেছেন গ্রাহকরা৷ গ্রাহকদের বক্তব্য হচ্ছে যদি স্যুইপ মেশিন ঠিকঠাক কাজ করে তাহলে তাদের ক্যাশলেস লেনদেনে কোন আপত্তি নেই৷ গ্রাহকদের সুরে সুর মিলিয়ে শহরের একটি পেট্রোল পাম্পের ডিলার জানিয়েছেন নতুন এই প্রথায় তাদের কোন আপত্তি নেই৷ বরং গ্রাহকদের সুবিধাই হবে ক্যাশলেস লেনদেনে৷ আইওসি কর্তৃপক্ষের নির্দেশে পাম্প ডিলাররা মঙ্গলবার থেকেই ক্যাশলেস লেনদেনের জন্য পর্যাপ্ত সংখ্যায় কার্ড স্যুইপ মেশিনের ব্যবস্থা করেছে৷ অন্যদিকে, শহরের বেশ কয়েকটি শপিং মলেও এদিন ক্যাশলেস লেনদেনের জন্য স্যুইপ মেশিনের ব্যবস্থা করেছে৷ তবে কয়েকটি শপিং মলে এদিন ক্যাশলেস লেনদেনে সমস্যার মুখোমুখি হতে হয়েছে ক্যাশিয়ারদের৷ তাদের বক্তব্য কিছুক্ষণ বাদেবাদেই স্যুইপ মেশিন কাজ করেনি৷ তাতে ক্রেতারা বিরক্তি বোধ করেন৷ তাদের দাবি স্যুইপ মেশিন যদি ঠিকঠাক কাজ করে তাহলে ক্যাশলেস লেনদেনে তাদের কোন আপত্তি নেই৷ শপিং মলের জনৈক ক্যাশিয়ার জানিয়েছেন, এই ক্যাশলেস লেনদেনে ধীরে ধীরে ক্রেতারাও স্বাচ্ছন্দ পাবেন৷ কারণ এর জন্য নগদ টাকা নিয়ে আসার ঝামেলা থাকছে না৷
ক্যাশলেস লেনদেন রাজ্যের রাজধানী আগরতলা শহর সহ বেশ কয়েকটি মহকুমাতে এদিন চালু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ তবে তা একাংশ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুবিধাজনক হলেও সিংহভাগ মানুষের ক্ষেত্রেই তা এখনও ঝামেলাপূর্ণ৷ অনেকেই এই ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত নন৷ বর্তমানে রাজ্যে আশি শতাংশ লোকের ব্যাঙ্ক একাউন্ট রয়েছে৷ যাদের ব্যাঙ্ক একাউন্ট নেই তাদের মধ্যে বেশীরভাগই ইট ভট্টা ও চা বাগান শ্রমিকরা৷ যদিও ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে ঐসব শ্রমিকদের ব্যাঙ্ক একাউন্ট খোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিভিন্ন ব্যাঙ্কের তরফ থেকেও গ্রামে গঞ্জে আল্ট্রা স্মল ব্যাঙ্ক শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top