News Flash

  • Home
  • Uncategorized
  • চাকমাঘাটে চলন্ত ইকো গাড়িতে আগুন, চাঞ্চল্য
Image

চাকমাঘাটে চলন্ত ইকো গাড়িতে আগুন, চাঞ্চল্য

car-fireনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ ডিসেম্বর৷৷ রহস্যজনক ভাবে চলন্ত গাড়িতে আগুন লেগে পুড়ে গিয়েছে একটি ইকো গাড়ি৷ গ্যাসচালিত এই গাড়িতে আচমকা আগুন লাগার ফলে চালক সহ অন্যান্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া চাকমাঘাটের বিশ্বকর্মী ঘাট এলাকায়৷
প্রতিদিনের মতোই তেলিয়ামুড়া কৃষ্ণুপুর এলাকার নেপাল দাস সদ্য ক্রয় করা নিজের ইকো গাড়ি নিয়ে মুঙ্গিয়াকামীতে যায়৷ টিআর-০৬-০৭১৮ নম্বরের ইকো গাড়ি নিয়ে মঙ্গলবার বিকাল তিনটা নাগাদ তেলিয়ামুড়া আসার পথে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়৷ গাড়িতে আগুন লাগার আঁচ পেয়ে চালক গাড়ি ফেলে বেরিয়ে যায়৷ গাড়িটি একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পরে একটি বিদ্যুতের খঁুটির সাথে আটকে যায়৷ কিন্তু তখনও গাড়িত আগুন জ্বলছিল৷ পরে তেলিয়ামুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে৷ ততক্ষণে ইকো গাড়িটি পুড়ে যায়৷ গাড়ির চালক তথা মালিক নেপাল দাসের বক্তব্য গাড়িতে কোন যাত্রী ছিলনা৷ তবে গ্যাস চালিত গাড়িতে আচমকা আগুন লাগার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top