News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি জনগণের পাশাপাশি নিজ দলের অভ্যন্তরেও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে : জিতেন্দ্র
Image

বিজেপি জনগণের পাশাপাশি নিজ দলের অভ্যন্তরেও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে : জিতেন্দ্র

আগরতলা, ৩০ জুন : ত্রিপুরায় অগণতান্ত্রিক এবং অস্বাভাবিক পরিস্থিতি চলছে। বিজেপি জনগণের পাশাপাশি নিজ দলের অভ্যন্তরেও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। প্রতিনিয়ত রাজ্যে গণতন্ত্রের জবাই হচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, ত্রিপুরায় আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণতে আনতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। আসলে বিজেপি সরকার সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, বলে দাবি তাঁর। একমাত্র বিরোধীরা নয় রাজ্যের সংখ্যাগরিষ্ট মানুষ আইন শৃঙ্খলা বজায় নেই বলছেন।

তাঁর কথায়, প্রতিনিয়ত রাজ্যে গণতন্ত্রের জবাই হচ্ছে। বিজেপি নিজ হাতে গণতন্ত্রের হত্যা করছে। যাঁরা ভোট দিয়ে বিজেপিকে ত্রিপুরায় ক্ষমতায় বসিয়েছেন তাঁরা রাজ্যের এই অস্বাভাবিক পরিস্থিতি দেখে খুশি নন। বর্তমানে বিজেপি জনগণের পাশাপাশি নিজ দলের অভ্যন্তরেও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, বলে দাবি করেন তিনি।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top