News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লামডিং-বদরপুর হিল সেকশনে বেশ কয়েকটি ট্ৰেন বাতিল
Image

লামডিং-বদরপুর হিল সেকশনে বেশ কয়েকটি ট্ৰেন বাতিল

মালিগাঁও, ২৮ জুন : একের পর এক ট্রেন বাতিল হচ্ছে। কারণ, লামডিং-বদরপুর পাহাড়ি শাখায় রেল সংযোগ পুনঃস্থাপন এখনও সম্ভব হয়ে উঠেনি। তাই বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

অবশ্য বিবৃতি দিয়ে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক স্থানে ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত লামডিং – বদরপুর পাহাড়ি শাখার ১০৮/৬-৮ কিলোমিটার এলাকায় রেল সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। পুনঃস্থাপনে জোরকদমে কাজ চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (উপূসী)।

আরও জানানো হয়েছে, ২৮ জুন ট্রেন নম্বর ১৫৬১১ রঙ্গিয়া-শিলচর এবং ১৫৬১৫ গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি, ২৯ জুন ট্রেন নম্বর ১৫৬১৬ রঙ্গিয়া-গুয়াহাটি এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৬১৮ দুল্লভছড়া- গৌহাটি এক্সপ্রেস, ট্রেন নম্বর ০১৬৬৬ আগরতলা- রানী কমলাবতী স্পেশাল ট্রেনও বাতিল করা হয়েছে।

পাশাপাশি, ২৮ জুন ট্রেন নম্বর ১৫৬২৬ আগরতলা – দেওঘর স্পেশাল ট্রেন আংশিক বাতিল করা হয়েছে। তাছাড়া, ট্রেন নম্বর ১৫৬১২ শিলচর- রঙ্গিয়া এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। ওই ট্রেনটি ৩০ জুন ৮:৪০ মিনিটে ছাড়বে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top