News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারও দুঃসাহসিক চুরি ধর্মনগরে, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

আবারও দুঃসাহসিক চুরি ধর্মনগরে, পুলিশের ভূমিকায় ক্ষোভ

ধর্মনগর, ২৮ জুন : ধর্মনগর মহকুমায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়ে নগদ ১০ হাজার টাকা, একটি সোনার চেইন, একজোড়া সোনার কানের দুল এবং একটি সোনার আংটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বিকেল প্রায় ৫টা নাগাদ দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা যুগমায়া দে পুরকাইস্থ এক সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে উত্তর জেলার পানিসাগর মহকুমার জলেবাসা এলাকায় গিয়েছিলেন। ওই সময় বাড়িটি ফাঁকা ছিল। শনিবার সকালে তাঁর দেবর ঘুম থেকে উঠে দেখেন, মূল দরজার তালা ভাঙা এবং দরজাটি আধখোলা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যুগমায়া দেবীর অভিযোগ, চোরেরা বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা, একটি সোনার চেইন, একজোড়া সোনার কানের দুল এবং একটি সোনার আংটি নিয়ে পালিয়ে যায়।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়দের দাবি, সম্প্রতি ধর্মনগর থানার অধীন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রায় প্রতিটি ক্ষেত্রেই অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে। অনেকের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তাই চোরদের সাহস বাড়িয়ে তুলছে। তারা মনে করছেন, পুলিশের টহল ও নজরদারির ঘাটতির ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ প্রবল হয়ে উঠছে।এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন। একইসঙ্গে এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top