News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের সংবিধান, কৃষ্টি, সংস্কৃতি কিছুই মানে না, কিন্তু হাস্যকর ব্যাপার তাঁরাই আবার সংবিধানের দোহাই দেয় : বিপ্লব
Image

কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের সংবিধান, কৃষ্টি, সংস্কৃতি কিছুই মানে না, কিন্তু হাস্যকর ব্যাপার তাঁরাই আবার সংবিধানের দোহাই দেয় : বিপ্লব

আগরতলা, ২৮ জুন : কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের সংবিধান, কৃষ্টি, সংস্কৃতি কিছুই মানে না। কিন্তু হাস্যকর ব্যাপার তাঁরাই আবার সংবিধানের দোহাই দেয়। আজ ভারতীয় জনতা পার্টির শহর সদর জেলার উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে এক সেমিনারের বাম কংগ্রেস বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন সাংসদ বলেন, জরুরি অবস্থা ঘোষণার মত কোনো পরিস্থিতি না থাকা সত্বেও শুধু মাত্রই ব্যক্তিগত কারনে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ঘোষণা করেন। একমাত্র নিজের অহংকারের কারণে স্বাধীন ভারতে এক কালো ইতিহাস রচনা করে গেছেন। তিনি নিজের ছেলের সাথে পরামর্শ করে দেশে ইমার্জেন্সি ঘোষণা করেন। এদিকে, ত্রিপুরায় কমিউনিস্টরা ৩৫ বছর ক্ষমতার দম্ভে রাজ্যের মানুষের সমস্ত অধিকার খর্ব করেছে। বিগত দিনের বাম আমলে মানুষের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই ছিল না। দলের নির্দেশ ছাড়া কিছুই করা যেত না।

এদিন তিনি আরও বলেন, হাস্যকর ব্যাপার কমিউনিস্ট এবং কংগ্রেস একে অপরকে দোষারোপ করে। কিন্তু তাঁরাই এনএলএফটি ও এটিটিএফ সৃষ্টি করছে। কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের সংবিধান, কৃষ্টি, সংস্কৃতি কিছুই মানে না। কিন্তু কংগ্রেস এবং কমিউনিস্টরাই আবার সংবিধানের দোহাই দেয়। কিছুদিন ধরে আচমকাই কমিউনিস্টের নেতৃত্বরা জ্যোতিষী হয়েছেন। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে পুনরায় সিপিএমের সরকার ক্ষমতায় আসবে বলে দাবি করছেন।

তিনি আরও বলেন, যারা সংবিধান নিয়ে বেশী ঘুরে বেড়ায় তারাই সংবিধান হত্যা করেছে। যে ইন্দিরা গান্ধীর সময়ে সংবিধানের হত্যা করা হলো, তারই নাতি রাহুল গান্ধী সংবিধান হাতে ঘুরে বেড়ায়, কিন্তু এর কিছুই জানেনা। কত পৃষ্ঠা আছে, তা পর্যন্তও জানেনা। প্রকৃত ইতিহাস থেকে মানুষকে দূরে রাখাই তাঁদের আসল উদ্দেশ্য।

তাঁর কটাক্ষ, কমিউনিস্টরা হল পার্মানেন্ট ইমার্জেন্সি। ক্ষমতার দম্ভে ৩৫ বছর ত্রিপুরার মানুষকে সমস্ত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। কংগ্রেস ও কমিউনিস্টরা ইংরেজদের ব্যবস্থাকেই কায়েম করে রেখেছিলো। তাঁরা রাজনৈতিক স্বার্থ আদায়ের পরোক্ষ কাহিনী। ইতিহাস ভুলিয়ে দিলেই, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই প্রচেষ্টাই ছিল তাঁদের।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top