News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট সাংবাদিকতার পাশে সামাজিক কাজে এগিয়ে এসেছে : মুখ্যমন্ত্রী
Image

ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট সাংবাদিকতার পাশে সামাজিক কাজে এগিয়ে এসেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন : ‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট’ সাংবাদিকতার পাশে সামাজিক কাজে এগিয়ে এসেছে। দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সত্ত্বাধিকারী ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ছিলেন সংবাদ জগতের এক অবিসংবাদিত নাম। ‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিনস্ অ্যাওয়ার্ড, ২০২৫ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সুদীর্ঘ ছয় দশক ধরে রাজ্যে মুদ্রিত সংবাদপত্রের অন্যতম অগ্রণী ‘দৈনিক সংবাদ’ ত্রিপুরার প্রতিটি গৃহেই এক সুপরিচিত নাম। এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সত্ত্বাধিকারী ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ছিলেন সংবাদ জগতের এক অবিসংবাদিত নাম। তাঁর ক্ষুরধার, আপোষহীন সাংবাদিকতায় ভীত তদানিন্তন রাষ্ট্রশক্তি তাঁকে জরুরিকালে ১৮ মাস ১৯ দিন কারাবন্দী রাখে।

এদিন তিনি আরও বলেন, বর্তমান সময়ে তাঁর সংস্থার উত্তরসূরি ‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট’ সাংবাদিকতার পাশে সামাজিক কাজে এগিয়ে এসেছে। আজ ওই ট্রাষ্ট কর্তৃক রাজ্যের ৩৫ জন মেধাবী, আর্থিকভাবে দুর্বল এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিনস্ অ্যাওয়ার্ড, ২০২৫ তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top