News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রীবাহী বাস এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু মর্মান্তিক ব্যবসায়ীর
Image

যাত্রীবাহী বাস এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু মর্মান্তিক ব্যবসায়ীর

আগরতলা, ২৮ জুন : যাত্রীবাহী বাস এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। আজ সকালে চড়িলাম পেট্রোল পাম্পের সামনে ওই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, টিআর০১সি১৩৮৮ নম্বরের দ্রুতগামী যাত্রীবাহী বাস গাড়ির সাথে চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে স্কুটির সংঘর্ষ হয়। ওই দূর্ঘটনায় ব্যবসায়ী চন্দন ভৌমিক রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিশালগড় দমকলকর্মীরা রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী চন্দন ভৌমিককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে মৃত চন্দন ভৌমিকের দেহ।

আরও জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর বাড়ি চড়িলাম ব্লকের অন্তর্গত শিখরিয়া এলাকায়। প্রত্যেক দিনের মত শনিবার সকালে স্কুটি নিয়ে দোকানের সামগ্রী নিতে আসেন। আর তখনই ঘটে এই দুর্ঘটনা। ব্যবসায়ীর মৃত্যুর খবর পরিবারে পৌঁছতে সকলের ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top