News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসকে নতুনভাবে ঢেলে সাজানো : প্রতিটি জেলায় আদিবাসী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে রাহুলের নয়া উদ্যোগ
Image

কংগ্রেসকে নতুনভাবে ঢেলে সাজানো : প্রতিটি জেলায় আদিবাসী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে রাহুলের নয়া উদ্যোগ

নয়াদিল্লি, ২৭ জুন: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষায় তাঁর পরিকল্পনা এবং প্রতিশ্রুতি তুলে ধরেছেন। কংগ্রেস শুক্রবার এমনই একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে তিনি আদিবাসী নেতাদের গড়ে তোলার প্রয়াস এবং ডিজিটালাইজেশনের ফলে জমির মালিকানা হারানোর বিরুদ্ধে তাঁদের লড়াইয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রায় ছয় মিনিটের ওই ভিডিওতে রাহুল গান্ধী বলেন, আমার আগ্রহ হল আদিবাসী নেতাদের গড়ে তোলা। আমরা চাই সক্রিয়, সৎ ও সম্প্রদায়ের জন্য কাজ করতে আগ্রহী দলিত, ওবিসি ও অন্যান্য সম্প্রদায়ের নেতাদের সাথে আদিবাসী নেতারাও সামনে আসুন এবং জেলা সভাপতির পদে আসীন হোন।

তিনি জানান, আমরা গুজরাটে একটি পরীক্ষামূলক উদ্যোগ শুরু করেছি যেখানে ৪১টি জেলার সভাপতি নিয়োগ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই নেতৃত্ব একত্রিত হয়ে আরও বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে এবং সময়ের সাথে পরিস্থিতি আরও উন্নত হবে। সাথে তিনি যোগ করেন, সারা দেশে জেলা সভাপতিদের আরও ক্ষমতাবান করা হবে যাতে তারা দল পরিচালনা করতে পারে, কংগ্রেসের আদর্শ বজায় রাখতে পারে এবং নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারে। দল তাদের আর্থিক সহায়তাও দেবে।

তিনি স্পষ্টভাবে জানান, আমরা চাই সিদ্ধান্ত গ্রহণ হোক আহমেদাবাদ বা বনাসকাঁঠার মতো জেলাগুলিতে — দিল্লি নয়। রাহুল গান্ধী বলেন, আমরা চাই প্রতিটি জেলায় ১০-১৫ জন আদিবাসী নেতাকে প্রস্তুত করা হোক, যারা মাটির সাথে যুক্ত, মানুষের সমস্যাকে বুঝতে পারেন এবং তাদের সমাধান দিতে পারেন।

ভিডিওতে তিনি আরও বলেন, জমি রেকর্ডের ডিজিটালাইজেশনের ফলে বহু আদিবাসী তাদের জমির অধিকার হারিয়েছেন। এই সমস্যার মোকাবিলায় ‘আদিবাসী আইন পরিষদ’ গঠনের প্রস্তাব ওঠে, যারা আদিবাসীদের জমির অধিকার নিয়ে আদালতে মামলা লড়বে। ২০০৬ সালের বন অধিকার আইন অনুযায়ী দেশে এখনও অনেক জায়গায় বন অধিকার কমিটি গঠন করা হয়নি, যা আদিবাসীদের অধিকার প্রয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, সভায় ওই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছে।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top