News Flash

  • Home
  • প্রধান খবর
  • আহমেদাবাদে রথযাত্রায় আতঙ্ক : খাডিয়ায় শোভাযাত্রায় উন্মত্ত হাতির তান্ডব, চেতনানাশক প্রয়োগে নিয়ন্ত্রণে
Image

আহমেদাবাদে রথযাত্রায় আতঙ্ক : খাডিয়ায় শোভাযাত্রায় উন্মত্ত হাতির তান্ডব, চেতনানাশক প্রয়োগে নিয়ন্ত্রণে

আহমেদাবাদ, ২৭ জুন : শহরের খাডিয়া এলাকার দেশাইনি পোলের কাছে শুক্রবার সকালে রথযাত্রার সময় ১৮টি হাতির শোভাযাত্রার মধ্যে একটি পুরুষ হাতি হঠাৎ উন্মত্ত হয়ে উঠে। যার ফলে আশপাশে থাকা মানুষদের মধ্যে মুহূর্তের জন্য আতঙ্কের সৃষ্টি হয়।

কমলা নেহরু জুওলজিক্যাল গার্ডেনের সুপারিনটেনডেন্ট আরকে সাহু জানান, ১৮টি হাতির মধ্যে এটিই একমাত্র পুরুষ হাতি ছিল। আচমকাই উত্তেজিত হয়ে পড়ে এবং শোভাযাত্রার নির্ধারিত পথ থেকে ছিটকে যায়। সাথে তিনি যোগ করেন, নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, হাতিটিকে সঙ্গে সঙ্গে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়েছে। এরপর দুটি মহিলা হাতিকে ব্যবহার করে তাকে জনতার ভিড় থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছে। এটি আমাদের নিয়মিত নিরাপত্তা পদ্ধতির অংশ।

ঘটনায় কারও আঘাত লাগার খবর পাওয়া যায়নি। এলাকায় উপস্থিত জনতা সাময়িকভাবে আতঙ্কিত হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্মত্ত পুরুষ হাতিটিকে এখন নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং সে আর রথযাত্রায় অংশ নেবে না। অন্য ১৭টি মহিলা হাতি শোভাযাত্রার নির্ধারিত পথে নির্বিঘ্নে যাত্রা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, আহমেদাবাদের রথযাত্রা শহরের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান। প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই উৎসবে এবং জনসমাগম ও শোভাযাত্রার অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যার মধ্যে থাকে হাতি ও রথের সুবিন্যস্ত পরিচালনাও।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top