News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মারুতি গাড়ি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন
Image

মারুতি গাড়ি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন

আগরতলা, ২৬ জুন : মারুতি গাড়ি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে তিনজন ব্যক্তি। আজ দুপুরে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া হাতাই কতর ইকো পার্কের সামনে ওই দূর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলকর্মী আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে টিআর০১এএম০৫৮৪ নম্বরের একটি মারুতি তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া হাতাই কতর ইকো পার্কের দিকে আসছিল। অপরদিকে টিআর০৬-৩৪২০ নম্বরের অটো যাত্রী নিয়ে তেলিয়ামুড়া থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ইকো পার্কের সামনে পৌঁছতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয় মানুষজন ছুটে আসেন। দ্রুত খবর দেওয়া হয়েছে তেলিয়ামুড়া দমকলকর্মীদের। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন পাপিয়া ভট্টাচার্য ( ৪০),স্মৃতি দাস ( ৪৯) অনিকেত ভট্টাচার্য( ১৮)। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে তাঁরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন।ওই ঘটনায় অটো রিক্সার চালক অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top