News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরে ট্রাফিক পুলিশের অভিযান, বাজেয়াপ্ত বহু বাইক, স্কুটি
Image

শহরে ট্রাফিক পুলিশের অভিযান, বাজেয়াপ্ত বহু বাইক, স্কুটি

আগরতলা, ২৬ জুন: শহরকে যানজট মুক্ত রাখতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর। যে সমস্ত যানবাহনের সঠিক কাগজপত্র নেই তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং মামলা নেওয়া হচ্ছে। আজ উত্তর গেট, আরএমএস চৌমুহনী, এডিনগর, পোস্ট অফিস চৌমুহনী এবং আশ্রম চৌমুহনীতে অভিযানে নেমে একথা বলেন ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গির।

এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গির এবং অন্যানরা। এদিন এসপি বলেন, শহরের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাতে যানযট সৃষ্টি হচ্ছে। বেশ কিছু বাইক, স্কুটি ও গাড়িকে আটক করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, আগরতলার উত্তর গেট, আরএমএস চৌমুহনী, এডিনগর, পোস্ট অফিস চৌমুহনী এবং আশ্রম চৌমুহনীতে একসঙ্গে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে ২৬টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া নম্বর প্লেটে কারচুপি করা হয়েছে এমন ৬৫টি যানবাহন চালককে জরিমানা করা হয়।

ট্রাফিক পুলিশ সুপার জানান জানান, শহরের যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর উদ্দেশে এই অভিযান করা হয়েছে। আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি।

Releated Posts

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবিপি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, বেতন বাড়ছে ২০ শতাংশ; ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে জিবি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top