News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রী ও সন্তানকে গুরুতর আহত করেন এক ব্যাক্তি
Image

ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রী ও সন্তানকে গুরুতর আহত করেন এক ব্যাক্তি

আগরতলা, ২৬ জুন : মদমত্ত অবস্থায় ধারালো দা দিয়ে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে গুরুতর আহত করেন এক ব্যাক্তি। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার বাসিন্দা প্রদীপ নমঃশুদ্র প্রায় সময়ই মদমত্ত অবস্থায় বাড়িতে গিয়ে তান্ডব চালায়। কিন্তু বুধবার রাতে তিনি মদমত্ত অবস্থায় এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে ঘরে থাকা ধারালো দা দিয়ে তাঁর স্ত্রী এবং সন্তান’কে আঘাত করেন। আঘাতের ফলে তাঁর স্ত্রীর ও সন্তান গুরুতর আহত হয়েছেন। স্ত্রী সবিতা নমঃশুদ্র এবং ছেলে অমিত নমঃশুদ্রের আত্মচিৎকারে অন্যান্যরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে স্থানান্তর করে দেয়।

অন্যদিকে, সংবাদ লেখা পর্যন্ত তেলিয়ামুড়া থানায় অভিযুক্ত প্রদীপ নমঃশুদ্রের বিরুদ্ধে কোনো প্রকারের অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর।
ওই ঘটনায় জেরে গোটা মাইগঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top