News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় গৃহবধুর মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ
Image

তেলিয়ামুড়ায় গৃহবধুর মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ

আগরতলা, ২৪ জুন : তেলিয়ামুড়ায় গৃহবধুর মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে ছুটে গিয়েছে ফরেন্সিক টিম। ফরেন্সিক টিম তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করে বলে জানান তেলিয়ামুড়া থানার ও সি রাজীব দেবনাথ।

উল্লেখ্য, গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে গত কাল থেকেই বিভিন্ন মেডিকেল দোকানের পরিচালিত ডাক্তারের চেম্বার নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। গত কালের উত্তেজিত পরিস্থিতি নিয়ে প্রশাসন ও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে গোটা বিষয়টি। সঠিক তদন্তের জন্য গতকাল বিধায়িকা ও প্রশাসনকে জানিয়েছিলেন। সেই অনুসারে পুলিশ প্রশাসন যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্তে নামে। মঙ্গলবার এরই অঙ্গ হিসেবে ফরেন্সিক টিম তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করে বলে জানান তেলিয়ামুড়া থানার ও সি রাজীব দেবনাথ।

অন্য দিকে, মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর নিহত রাখী সাহার মৃত দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। হাসপাতালে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যানী সাহা রায়। সেখানে উপস্থিত থেকে সমস্ত রকম অফিশিয়াল কাজে সহযোগিতা করতে দেখা যায় বিধায়িকাকে। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের আশ্বাস প্রদান করেন। এছাড়াও পরিবারকে সমস্ত ধরনের সহযোগিতা প্রদানে আস্বস্ত করেন। এদিনি বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিজেপি মন্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য।

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top