News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যোগাসন শরীর ও মনকে সুস্থ রাখার এক অনবদ্য মাধ্যম : সাংসদ বিপ্লব
Image

যোগাসন শরীর ও মনকে সুস্থ রাখার এক অনবদ্য মাধ্যম : সাংসদ বিপ্লব

আগরতলা, ২১ জুন : যোগাসন আমাদের শরীর ও মনকে সুস্থ রাখার এক অনবদ্য মাধ্যম। আজ নীরমহলে ১১ তম আন্তর্জাতিক যোগ দিবসে উদযাপিত অনুষ্ঠানে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।

এদিন তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় গোটা দেশের সাথে সৌদি আরবেও যোগ দিবস পালন করা হয়ে থাকে। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই তা সম্ভব হয়েছে। যেখামে ধর্ম আলাদা থাকা সত্ত্বেও যোগ দিবস পালন করা হয়। তাছাড়া, মিজোরামে খ্রিস্টান ধর্মাম্বলীর লোক বসবাস করেন। তারপরও মিজোরামে সরকারি ও বেসরকারিভাবে যোগা দিবস পালন করা হয়। আসলে যোগাকে ধর্মের মধ্যে বেঁধে রাখা যায়না।

এদিন তিনি আরও বলেন, যোগাসন আমাদের মন ও স্বাস্থ্যকে সুস্থ রাখে। প্রত্যেকে মন ও স্বাস্থ্য সুস্থ রাখতে যোগাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top