News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘুষ কান্ড : বরখাস্ত আইএএস ধিমান চাকমা জামিনের আবেদনে ওড়িশা হাইকোর্টের দ্বারস্ত
Image

ঘুষ কান্ড : বরখাস্ত আইএএস ধিমান চাকমা জামিনের আবেদনে ওড়িশা হাইকোর্টের দ্বারস্ত

ভুবনেশ্বর, ২০ জুন : বরখাস্ত আইএএস আধিকারিক ও প্রাক্তন ধর্মগড় সাব-কালেক্টর ধিমান চাকমা শুক্রবার ওড়িশা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। এর আগে ভিজিল্যান্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল।

সূত্রমতে, ঘুষ কাণ্ডে জড়িত থাকার দায়ে চাকমা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। গত ৯ জুন ভিজিল্যান্স বিভাগ তাকে ১০ লাখ টাকার ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করেছে। এছাড়াও, ভিজিল্যান্স দল চাকমার সরকারি বাসভবনে তল্লাশি চালিয়ে আরও ৪৭ লাখ টাকা নগদ উদ্ধার করেছে। এরপর তাঁকে কালাহান্ডির ভিজিল্যান্স আদালতে পেশ করা হয়।

গ্রেফতারের পর তাকে ভুবনেশ্বরের ভিজিল্যান্স আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন খারিজ করে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এখন তিনি জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে গেছেন।

হাইকোর্টে তাঁর জামিন আবেদন শোনবে এবং এরপরই আদালত এটি নিয়ে সিদ্ধান্ত নেবে যে তাকে জামিন দেওয়া হবে কিনা।

Releated Posts

বিজেপি- মথার মতপার্থক্য স্বাভাবিক, শীঘ্রই ঐকমত্য হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও জোটসঙ্গী তিপরা মথা (টিএমপি) মধ্যে আসন সমঝোতা…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

বিদ্যাসাগর ঘটনা নিয়ে ১৩ প্রতাপগড় মণ্ডল বিজেপির প্রতিবাদ সভা

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যাসাগর বাজারে সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাল্টা প্রতিবাদে…

ByByReshmi Debnath Aug 25, 2026

কাজে ফাঁকি দিয়ে আন্দোলন করলে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি মন্ত্রী টিংকু রায়ের

আগরতলা, ২৫ আগস্ট: অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ রেখে আন্দোলনে সামিল হলে সরকার তা কোনওভাবেই বরদাস্ত করবে না। কাজের সময়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top