News Flash

Image

৯ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই

ধর্মনগর, ১৯ জুন : গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। শহরের ধর্মনগর থানা কর্নার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ধর্মনগর থানায় খবর আসে কর্ণার এলাকা দিয়ে গাড়ি করে নেশা সামগ্রী পাচার করা হবে। ওই খবরের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি.জুরিন পুইয়া এবং ধর্মনগর থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা উৎ পেতে বসে থাকেন। ওই সময় টিআর০৫এ২৮২৪ নম্বরের একটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়েছে পুলিশ। তল্লাশি চালিয়ে
মোট ১,৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার ওজন প্রায় ১৭৫ গ্রাম। সাথে দুইজনকে আটক করা হয়েছে। ধৃতরা হল আশীষ চাকমা ও বিশাল চাকমা।

আরপ জানা গিয়েছে, আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৯ লক্ষাধিক টাকা হবে। এছাড়াও অভিযানে অংশ নেন কৈলাসহর থেকে আগত ফরেনসিক বিশেষজ্ঞ দল ও ধর্মনগর মহকুমা অফিস কার্যালয়ের একজন ডেপুটি কালেক্টর। এনডিপিএস আইনের অধীনে একটি মামলা রুজু করে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই মাদক পাচার চক্রে আর কারা কারা জড়িত রয়েছে, তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল। ধৃতদের বৃহস্পতিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হবে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top