News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিওডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি
Image

টিওডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি

আগরতলা, ১৯ জুন : টিওডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানে বটতলা এলাকায় গণ সাক্ষর সংগ্রহ অভিযান সংগঠিত করেন সমিতির কর্মীরা।

তাদের দাবি হলো, বিদ্যুৎ শিল্পের বেসরকারিকরণ বন্ধ করতে হবে, এবং বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করা, টিও ডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা, গৃহস্থের মাসে ২০০ ইউনিট পর্যন্ত ও কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া এবং মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট চার্জ, পেনসন চার্জ, ডিউটি চার্জ, সার্ভিস চার্জ ইত্যাদি নানান প্রকার চার্জ নেওয়া বন্ধ করা হোক।

তাছাড়া, বিদ্যুৎ পরিবাহী পুরাতন লাইনের সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ অক্ষুন্ন রাখতে হবে। লো ভল্টেজ, লোড শেডিং বন্ধ করা, “পি এম সূর্য” যোজনায় অফ গ্রীড সোলার প্ল্যান্ট স্থাপনে ৬০% ভর্তুকী দেওয়া, আউটসোর্সিং বন্ধ করা এবং অবিলম্বে স্থায়ী মিটার রিডার ও লাইন ম্যান নিয়োগ করা হোক। এই দাবিতে গণ স্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর নিকট রাজ্যপালের মারফত ডেপুটেশন দেওয়া হবে।

Releated Posts

কমনওয়েলথে জুডোয় সোনা জয়, ত্রিপুরায় ফিরলেন গর্বের কন্যা অস্মিতা

আগরতলা, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমস ২০২৬-এ জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে দেশ ও ত্রিপুরার নাম…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top