News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রথযাত্রায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাজ্য প্রশাসন, বিশেষ নির্দেশিকা জানালেন পশ্চিম জেলাশাসক
Image

রথযাত্রায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাজ্য প্রশাসন, বিশেষ নির্দেশিকা জানালেন পশ্চিম জেলাশাসক

আগরতলা, ১৮ জুন : রথযাত্রা উৎসবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা এড়াতে সম্পূর্ণরূপে প্রস্তুত হচ্ছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার রথযাত্রা সম্পর্কিত এক নির্দেশিকা জানিয়েছেন।

তিনি জানান, যে সকল মন্দির বা সংস্থার তরফে রথযাত্রা উপলক্ষে রথ বের করা হবে সেই রথ ৫ মিটারের বেশি উচ্চতা সম্পন্ন হতে পারবেনা। ২৭ জুলাই থেকে ৫ জুলাই এর মধ্যেই
রথযাত্রার অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময় মেনে রথ রাস্তায় বের করতে হবে। সেই সময় প্রত্যেকটি মন্দির এবং সংস্থাকে আলাদা আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও রথযাত্রায় যারা অংশগ্রহণ করবেন সে সকল মন্দির বা সংস্থার কে রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নিজেদের স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে যাত্রায়। এছাড়াও স্বাস্থ্য এবং অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরা দায়িত্বে থাকবেন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। এনডিআরএফ এবং এসডিআরএফ কেও জরুরী কালীন পরিস্থিতির জন্য তৈরি রাখা হবে। যারাই রথ যাত্রার রথ নির্মাণ করবেন প্রত্যেকটি রথ হতে হবে কাঠের। রথে কোন ধরনের ধাতব বস্তু ব্যবহার করা যাবে না।

জেলাশাসক আরো জানিয়েছেন, রথ তৈরি হলে পরে সংস্থার তরফে প্রশাসনকে জানাতে হবে। তখন পুলিশ, পিডব্লিউডি এবং ট্রাফিক দপ্তরের এক প্রতিনিধি দল নির্মিত রথটি পর্যবেক্ষণ করবেন। এই প্রতিনিধি দলের দ্বারা স্বীকৃতি পাওয়ার পরেই রথ রাস্তায় বের করা যাবে। রথে উপরে ৫ শতাংশ লোক থাকতে পারবেন। বাকি প্রত্যেককেই রথের সঙ্গে যাত্রায় শামিল হতে হবে। এই রথযাত্রা অনুষ্ঠানে কোন ধরনের ডিজে ব্যবহার করা যাবে না।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top