News Flash

Image

গাড়ি ভর্তি নেশাসামগ্রী আটক করল পুলিশ

কৈলাসহর, ১৮ জুন : কৈলাসহর থানার পুলিশ একটি গাড়ি আটক করে অবৈধভাবে নিয়ে আসা প্রচুর পরিমাণ বিড়ি আটক করেছে। কৈলাসহর চিনিবাগান নাকা পয়েন্টে একটি বিড়ি বোঝাই গাড়ি আটক করে কৈলাসহর থানার পুলিশ। এ ব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, বুধবার দুপুর বেলা কৈলাসহর থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ মিলে চিনিবাগান নাকা পয়েন্ট এলাকায় বিভিন্ন যানবাহনের উপর চেকিং চালাচ্ছিল।

তখন ধর্মনগরের দিক থেকে কৈলাসহরগামী টিআর ০২-এল- ১৫৯০ নম্বরের একটি বোলেরো পিকআপ ভ্যান আসলে সেই গাড়িটিকে দাঁড় করায় পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ দেখতে পায় সেই গাড়ির ভেতর ৩৪ কার্টুন বিড়ি রয়েছে। পাশাপাশি আলুর বস্তা দিয়ে সেই কার্টুনগুলি ঢাকা ছিল। পরবর্তী সময় সেই গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে গাড়িটি থানার হেফাজতে রয়েছে, সেই বিড়িগুলির বাজার মূল্য আনুমানিক ১৫ থেকে ১৬ লক্ষ টাকা হবে বলেও সংবাদমাধ্যমকে জানান ওসি।

পাশাপাশি তিনি আরও জানান, প্রত্যেকটি কার্টুনের মধ্যে ৪২০০০ বিড়ি রয়েছে। গিয়াস উদ্দিন নামে সেই গাড়ির চালককে আটক করেছে পুলিশ। যার বাড়ি ইরানি থানার অধীনে পূর্ব ইয়াজিখাওরা এলাকায় তার পিতার নাম রুপ আলী। সেই বিড়িগুলি পাচার করার উদ্দেশ্যে আনা হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top