News Flash

Image

যান দুর্ঘটনায় গুরুতর আহত পিতা-পুত্র

ধর্মনগর, ১৮ জুন : বাচ্চা ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত বাইক চালক ও বাইক আরোহী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে। একটি বাচ্চাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ে পড়ে আহত হল পিতা পুত্র। বাইক চালক লিটন দেবনাথ জানান, তার ছেলে দ্বাদশ শ্রেণীর ছাত্র নীলাঞ্জন দেবনাথকে নিয়ে আলগাপুর রোড দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিল। সেই সময় আলগাপুর রোডের একটি স্থানে হঠাৎ করে একটি বাচ্চা ছেলে রাস্তার মধ্যে এসে পড়ে। সেই মুহূর্তে তাকে বাঁচাতে গিয়ে বাইক চালক লিটন দেবনাথ তার ছেলেকে নিয়ে রাস্তায় পড়ে যায় এবং দুজনেই গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা সেখানে এসে তাদেরকে উদ্ধার করে।

পরবর্তীতে লিটন দেবনাথ ও ছেলে নীলাঞ্জন দেবনাথ ধর্মনগর জেলা হাসপাতালে চলে আসেন। দুর্ঘটনার ফলে নীলাঞ্জনের বা হাত ভেঙ্গে যায়। নীলাঞ্জনের বাবা লিটন দেবনাথ সাংবাদিকদের মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েদের অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে আবেদন করেন এভাবে ছোট ছেলেমেয়েদের রাস্তার মধ্যে যাতে না ছাড়া হয়। লিটন দেবনাথ জানান, যেহেতু ছোট্ট ছেলেটি সাথে সাথে সেখান থেকে চলে যায় তাই তাকে চিনতে পারেনি। অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top