News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো চোর, আটক করে উত্তম মধ্যম দিল স্থানীয়রা
Image

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো চোর, আটক করে উত্তম মধ্যম দিল স্থানীয়রা

চড়িলাম, ১৮ জুন : সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো মুদি দোকানে চুরির ঘটনা। পুলিশের হাতে আটক কুখ্যাত চোর।

গোকুলনগর রাস্তারমাথা এলাকায় এক মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশের হাতে আটক হল কুখ্যাত চোর। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। জানাযায় রাস্তারমাথা কলেজের সামনে আগরতলা বিশালগড় সড়কের পাশে রাজু সাহা নামে এক ব্যবসায়ীর মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয় মঙ্গলবার গভীর রাতে। বুধবার সকালে দোকান খুলে চুরির ঘটনা দেখতে পায় দোকান মালিক।

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনা দেখতে পেয়ে চোরকে সনাক্ত করে দোকান মালিক সহ স্থানীয়রা।পরবর্তী রাস্তারমাথা এলাকা থেকে চোরকে আটক করে ব্যবসায়ী সহ স্থানীয়রা। পরবর্তী সময়ে অভিযুক্ত চোরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। রাতের আঁধারে চোর দোকানের পেছন দিকের টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে দোকান থেকে আনুমানিক ২৫ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায়। জানাযায় প্রতিনিয়ত নেশার টাকার জোগাড় করতে এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছে চোরের দল।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top