News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

কমলপুর, ১৮ জুন : ধলাই জেলার কমলপুরের বড়লুতমা ছড়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।

বুধবার সাত সকালে কমলপুর -আমবাসা রাস্তার বড়লুতমা ছড়ায় এক অজ্ঞাত পরিচয় উপজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বড়লুতমা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনা কমলপুর মহকুমার কমলপুর – আমবাসা রাস্তার বড়লুতমা গ্রামের বড়লুতমা ব্রীজের নিচে। মৃতদেহে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে অন্য কোথাও কে বা কারা ওই যুবককে খুন করে এনে বড়লুতমা ছড়ায় ফলে যায়। অনুমান,ওই যুবকের মৃতদেহটি দুদিন পুরানো। খবর পেয়ে সালেমা থানার ওসি দীপক দাস, মহকুমার পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, ফরেন্সিক টিম সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ছড়া থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধলাই জেলার কুলাই হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

বড়লুতমা গ্রামের বাসিন্দা সূর্যকান্ত সিনহা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার প্রাত ভ্রমনে বেড়িয়ে লুতমা ব্রীজের কাছে এসে ঘুরে ব্রীজের নিচে তাকাতে দেখা যায় একটি মৃতদেহ ছড়ার জলে ভাসছে। বিষয়টি চাউর হতে প্রচুর মানুষের ভিড় জমে। সালেমা থানার ওসিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সহ ফরেন্সিক টিম আসেন ঘটনা তদন্ত করেন। সালেমা থানার ওসি দীপক দাস বলেন, থানায় খবর আসে কমলপুর — আমবাসা রাস্তার লুতমা ব্রীজের নিচে একটি মৃতদেহ পাওয়া যায়। আমরা যথা সময়ে এসে দেখি ঘটনা সত্য। জেলার ফরেন্সিক টিম খবর পেয়ে ঘটনাস্থলে আসে। আমরা সাক্ষী রেখে মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহ অজ্ঞাত পরিচয় যুবক। আইন অনুযায়ী মৃতদেহ সনাক্ত করনের জন্য ধলাই জেলার কুলাই হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top