News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক দ্বন্দ্বের জেরে আত্মহত্যা গৃহবধূর
Image

পারিবারিক দ্বন্দ্বের জেরে আত্মহত্যা গৃহবধূর

আগরতলা, ১৮ জুন : পারিবারিক দ্বন্দ্বের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক গৃহবধূ। ওই ঘটনায় উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার শিববাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গৃহবধু পুষ্পিতার স্বামী বিতান ভূষণ চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন রাত এগারোটা নাগাদ তিনি ঘরে ফেরেন। স্বাভাবিকভাবে রাতের খাওয়া-দাওয়া শেষ হয় এবং তখন পর্যন্ত কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। বিতান জানান, তাঁর পিতা একজন ব্রেন স্ট্রোকের রোগী এবং বিছানায় শয্যাশায়ী। তিনি ও তাঁর ছোট ভাই বাসুদেব মিলে বাবার সেবা-শুশ্রূষা করে চলেছেন। প্রতিদিনের মতোই সেদিনও তিনি ছোট ভাইকে বলেন, আজ রাতে তিনি নিজেই বাবার কাছে থাকবেন।

এই কথাটি জানার পর থেকেই স্ত্রী পুষ্পিতা চক্রবর্তী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি অভিযোগ করেন, “বিয়ে করে স্ত্রীর সাথে না থেকে কেন বাবার সঙ্গে রাত কাটাতে হবে?” এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এরপর পুষ্পিতা তাঁর স্বামীর মোবাইলে একটি বার্তা পাঠান— “ভালো থেকো তোমার ফ্যামিলি নিয়ে।” এরপর তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ সম্ভব হয়নি। দরজা না খোলায়, সন্দেহবশত জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন বিতান। ভিতরে ঢুকে তিনি দেখেন, পুষ্পিতা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। সঙ্গে সঙ্গে তিনি ভাই বাসুদেবকে ডাকেন। তখনও তিনি আশা করছিলেন স্ত্রী বেঁচে আছেন। তাই দ্রুত তাকে বাঁচানোর চেষ্টা করেন। শেষমেশ তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পুষ্পিতাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। পারিবারিক দ্বন্দ্ব এবং মানসিক চাপই এই আত্মঘাতী সিদ্ধান্তের পেছনে কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top