বিশালগড়, ১৮ জুন: বিশালগড় থানাধীন কড়ুইমুড়া মুন্সি বাড়ি সংলগ্ন এলাকায় বাম কর্মী জনাব মোশাররফ হোসেন (টুকু)-এর বাড়িতে এক ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় নগদ ২,৫০,০০০ টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনা ত্রিপুরার ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।
ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে তিপ্রা মথা মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম একটি প্রতিনিধি দল নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যান। প্রতিনিধি দলের সদস্যরা বিশালগড় থানা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। শাহ আলম অভিযোগ করেন, মোশাররফ হোসেন সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় তাঁর বাড়িতে এই আক্রমণ সম্ভব হয়েছে। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন।
মোশাররফ হোসেনের স্ত্রী, যিনি একজন শিক্ষিকা, অভিযোগ করেছেন যে তাঁরই হাতে গড়া কিছু ছাত্র এই হামলায় জড়িত। তিনি জানান, সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে প্রথমে গেট খুলতে বলে এবং গেট না খুললে তাকে ধর্ষণের হুমকি দেয়। হামলাকারীরা পিস্তল, দা এবং রড নিয়ে এই তাণ্ডব চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এই বর্বর হামলায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিশালগড়ে বাম কর্মীর বাড়িতে নারকীয় তাণ্ডব: নগদ টাকা ও স্বর্ণ লুট, শিক্ষিকাকে ধর্ষণের হুমকি
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…
















