News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১০ দফা দাবিতে পুর পরিষদে এক্সিকিউটিভ অফিসারের নিকট ডেপুটেশন সিপিআইএমের
Image

১০ দফা দাবিতে পুর পরিষদে এক্সিকিউটিভ অফিসারের নিকট ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ১৮ জুন : ১০ দফা দাবিতে সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। এদিন ডেপুটেশনের পূর্বে সিপিআইএম তেলিয়ামুড়া কার্যালয়ের সামনে থেকে এক মিছিল করে তেলিয়ামুড়া বাজার পরিক্রমা করে অম্পি চৌমুহনীতে পথসভা সংঘটিত করে।

এই পথসভায় আলোচনা করতে গিয়ে বামপন্থী নেতৃত্বরা তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার বিভিন্ন সমস্যা গুলো নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি দাবি করেন, আগামী দিনে এই বক্তব্য গুলোর সমর্থনে সাধারণ মানুষ’কে নিয়ে আন্দোলন তীব্র করা হবে।

পথসভাতে সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক বিজয় মোদক, মহকুমা নেতৃত্ব সুবীর সেন প্রমুখ আলোচনা করেন। এরপর পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক পরিমল মজুমদারের কাছে ১০ দফা দাবি সনদ সম্মলিত স্মারকলিপি তুলে দেন।

দাবি গুলো হল, অম্পি চৌমুহনি থেকে গামাইবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করা, বি.পি.এল এবং অন্তোদয় পরিবারের যারা রয়েছেন তাদের জলকর মুকুব করা, তেলিয়ামুড়া মহাশ্মশানে দাহকার্য বিনামূল্যে করার ব্যাবস্থা করা, পৌর এলাকার প্রতিটা রাস্তায় নষ্ট হয়ে থাকা লাইট গুলো মেরামত করা, নিয়মিত পৌর পরিষদ এলাকা’কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, টুয়েপে বছরে ১০০ দিনের কাজ প্রদান করা এবং মজুরি বৃদ্ধি করা, ইত্যাদি। এদিন সি.পি.আই.এম নেতা সুবীর সেন বলেন, দাবি গুলোর পরিপ্রেক্ষিতে চিফ এক্সিকিউটিভ অফিসার যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী আগস্ট মাসে এই দাবি গুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে এই বিষয় গুলো পুনরায় সি.পি.আই.এম দলের তরফ থেকে নিরীক্ষণ করে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top