News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য
Image

খোয়াইতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

খোয়াই, ১৭ জুন : চার দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মিলল খোঁজ, তবে নিথর দেহে। খোয়াইয়ের বৃন্দাবনঘাটস্থিত এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় ২৪ বছর বয়সী জ্যাকসন দেববর্মা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, এটি নিছকই কোনো দুর্ঘটনা নয়, জ্যাকসনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই অভিযোগকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ। রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
মৃত জ্যাকসন দেববর্মার বাড়ি তুলাশিখর ব্লকের অন্তর্গত পশ্চিম রাজনগর এলাকায় বলে জানা গেছে। তাঁর এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই জ্যাকসনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই এবং সংলগ্ন এলাকায় বর্তমানে এক ধরনের আতঙ্ক ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পুরো ঘটনার নেপথ্যে কি রহস্য লুকিয়ে আছে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সকলে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top