News Flash

Image

গাড়ি এবং ই-রিক্সার সংঘর্ষে আহত ২

আগরতলা, ১৭ জুন : ত্রিপুরায় প্রতিনিয়ত যান দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছেই যাচ্ছে। কোনোভাবে যান দূর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। এদিকে, যান দূর্ঘটনা এড়াতে ট্রাফিক দফতর থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে। এরই মাঝে সাত সকালে সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে মারুতি গাড়ি ও ই-রিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত দুইজন ব্যক্তি।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাত সকালে সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন এলাকায় আগরতলা উদয়পুর সড়কে মারুতি গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয়েছে দুইজনব্যক্তি। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকাবাসী। এদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে মারুতি গাড়ির চালক। সাথে সাথে এলাকাবাসীরা খবর দিয়েছেন বিশালগড় দমকলবাহিনীকে। দমকলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অটো গাড়ির চালক তপন সরকার এবং অপর আহত যুবক কমল দেবনাথকে উদ্ধার বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

প্রসঙ্গত, প্রতিনিয়ত সিপাহীজলার নৌকাঘাট থেকে শুরু করে চড়িলাম পরিমল চৌমুহনী পর্যন্ত ঘটে যাচ্ছে যান দুর্ঘটনা।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top