News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া মহকুমায় বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের কাজ পরিদর্শনে এলএনটি কোম্পানির প্রতিনিধি দল
Image

তেলিয়ামুড়া মহকুমায় বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের কাজ পরিদর্শনে এলএনটি কোম্পানির প্রতিনিধি দল

আগরতলা, ১৬ জুন : তেলিয়ামুড়া মহকুমায় বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের কাজ পরিদর্শনে গিয়েছেন এলএনটি কোম্পানির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এবং ডিসট্রিক্ট নোডাল অফিসার অঞ্জন দেববর্মা নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

উল্লেখ্য, এলএনটি নামক একটি কোম্পানি কর্তৃক তেলিয়ামুড়া মহকুমায় যে বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের কাজ চলছে, এই কাজ নিয়ে বিগত কিছুদিন পূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই বহিঃ রাজ্যের ঠিকেদারী এই সংস্থার বিরুদ্ধে বিস্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশিত হয়েছিল।

বৈদ্যুতিক খুঁটিগুলি বসিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই খুঁটি গুলি বেঁকিয়ে বিপদ সংকুল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই সংবাদ প্রকাশের পর পরই এলএনটি কোম্পানির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এবং ডিসট্রিক্ট নোডাল অফিসার অঞ্জন দেববর্মা নেতৃত্বে একটি প্রতিনিধি দল এলাকা গুলি পরিদর্শন করেন।

পরিদর্শনের পর মূলত দেখা যায় লাগাতার বেশ কিছুদিনের অবিরাম বর্ষণের ফলে বৈদ্যুতিক খুঁটি গুলি বেশ কিছুটা বেঁকিয়ে গেছে। পরবর্তীতে ওই প্রতিনিধি দল পরিদর্শন শেষে এলাকাবাসীদের আশ্বস্ত করেন আগামী কিছুদিনের মধ্যে ঐ সকল বেঁকিয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি গুলি সম্প্রসারণ করে দেবে এবং ইতিমধ্যেই খুঁটি গুলি মেরামতের কাজ শুরু হয়ে গিয়েছে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top