News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড অফিসে দুঃসাহসিক চুরি
Image

আগরতলা পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড অফিসে দুঃসাহসিক চুরি

আগরতলা, ১৬ জুন : গতকাল রাতে আগরতলা পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড অফিসে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল হানা দিয়ে প্রয়োজনীয় নথিপত্র, কম্পিউটার, টাকা পয়সা অনেক সামগ্রী নিয়ে পালিয়েছে । এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষ টাকা হবে বলে জানান কর্পোরেটর সুভাষ ভৌমিক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে আগরতলা পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড অফিসে চুরি হয়েছে। আজ সকালে অফিসের কর্মীরা গিয়ে ঘরের তালা ভাঙ্গা দেখতে পেয়ে সাথে সাথে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশের উপস্থিতিতে ওয়ার্ড অফিসে প্রবেশ করতেই নজরে পরে উধাও কম্পিউটার, ট্রফি, নগদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র।

এবিষয়ে এলাকার কর্পোরেটর সুভাষ ভৌমিক জানালেন, এমনিতেই নড়বড়ে অবস্থা অফিস ঘরটির। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানিয়ে মেরামতির কথাও বলা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাছাড়া,অফিসে নেই নিরাপত্তা কর্মীও। সম্ভবত এই সুযোগকে কাজে লাগিয়েই নেশাখোরেরা এই কান্ডটি ঘটিয়েছে। ওই চুরিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষ টাকা হবে বলে জানান কর্পোরেটর সুভাষ ভৌমিক।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top