News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদয়পুরে রহস্যজনক অবস্থায় প্রাক্তন বিজেপি সাংসদের পুত্রের মৃতদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা
Image

উদয়পুরে রহস্যজনক অবস্থায় প্রাক্তন বিজেপি সাংসদের পুত্রের মৃতদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা

জয়পুর, ১৪ জুন : রাজস্থানের প্রাক্তন বিজেপি সাংসদ মহাবীর ভাগোরা-র পুত্র আশীষ ভাগোরা (৪০)-র মৃতদেহ শনিবার সকালে উদয়পুরে রহস্যজনক অবস্থায় উদ্ধার হয়েছে। উদয়পুরের আম্বামাতা থানার অন্তর্গত জয় আম্বে ডেয়ারির উপরে তিনি একটি ২৪ ঘণ্টার পাবলিক লাইব্রেরি পরিচালনা করতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ লাইব্রেরিতে পড়তে আসা কয়েকজন ছাত্র আশীষকে ডাকাডাকি করলেও সাড়া না পাওয়ায় তারা তাঁর কক্ষে যায়। সেখানে তাঁকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ছাদে পাখার সঙ্গে একটি গামছা ঝুলতে দেখে পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। পরে তাঁর দেহ মহারানা ভূপাল সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আম্বামাতা থানার ইনচার্জ মুকেশ সোনি জানিয়েছেন, আশীষ ভাগোরা মল্লাতালাই এলাকার একলব্য কলোনির বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত মিললেও, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই স্পষ্ট হবে। আশীষ ভাগোরা আদিবাসী এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়নের কাজে বিশেষভাবে জড়িত ছিলেন। তাঁর শিক্ষাগত আগ্রহ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি প্রশংসিত ছিলেন।

খবর পেয়ে উদয়পুর বিজেপির জেলা সভাপতি গজপাল সিং রাঠোর ও বর্ষীয়ান নেতা প্রমোদ সমর ঘটনাস্থলে ছুটে আসেন। রাঠোর বলেন, “আশীষ ছিলেন এক প্রতিভাবান ও সমাজনিষ্ঠ ব্যক্তি। এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করবে।”

উল্লেখ্য, আশীষের পিতা মহাবীর ভাগোরা প্রায় চার বছর আগে প্রয়াত হন। তিনি গোগুন্ডা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ভৈরোঁ সিং শেখাওয়াতের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। পরে সালুম্বার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। পুলিশ বর্তমানে আশীষ ভাগোরার ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্যের দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে। মৃত‌্যুর কারণ জানতে আরও গভীর তদন্ত চলছে।

Releated Posts

পরিষেবা কোটায় অনিয়মের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিহ্নিত করছে বঙ্গের স্বাস্থ্য দফতর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষেবা কোটায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জুনিয়র চিকিৎসকদের মধ্যে…

ByByNews Desk Sep 26, 2026

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top