News Flash

Image

ট্রিপার ও কমান্ডারের সংঘর্ষে আহত ১২, মৃত ১

আগরতলা, ১৪ জুন : ট্রিপার ও কমান্ডারের সংঘর্ষে আহত হয়েছেন ১৩ জন ব্যক্তি। এর মধ্যে গুরুতর আহত হয়েছে ছয়জন। বিশালগড় লস্কর চৌমুহনী এলাকায় ওই ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশুর। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সাতজনকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বিশালগড় লস্কর চৌমুহনী এলাকায় ট্রিপার ও কমান্ডারের সংঘর্ষে আহত হয়েছে ১৩ জন ব্যক্তি। টিআর০১২৯৮৯ নম্বরের একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ি যাত্রী নিয়ে বিশালগড় থেকে বক্সনগর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। ওই পথে অপর দিক থেকে টিআর০৭১৮৯০ নম্বরের একটি ট্রিপার গাড়ি দ্রুত গতিতে বিশালগড় উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই কমান্ডার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে কমান্ডার গাড়িতে থাকা সমস্ত যাত্রীরা গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সাতজনকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

আজ বিকেলে জিবি হাসপাতালপ চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওই ঘটনায় শিশুর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top