News Flash

Image

রেলে কাটা পড়ে মৃত্যু মহিলার

আগরতলা ১৩ জুন: রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। ওই ঘটনায় উদয়পুর মহকুমার গর্জি পেড়াতিয়া রেল সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি।

ঘটনার বিবরণে গিয়েছে, আজ সকালে উদয়পুর মহকুমার গর্জি পেড়াতিয়া রেললাইনে মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। সাথে সাথে তারা খবর দিয়েছেন গর্জি ফাঁড়িতে। খবর পেয়ে ওসি শংকর ত্রিপুরা, জিআরপি-র ওসি গৌতম দেববর্মা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। এদিকে, খবর পেয়ে ছুটে গিয়েছেন উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক নির্মাণ দাস। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক নির্মাণ দাস বলেন, মৃতের বয়স আনুমানিক ৩০ বছর হবে। তবে মহিলার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রেলে কাটা পড়ে মহিলার মৃত্যু হয়েছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top