নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): রাজধানীতে কুয়াশার দাপট অব্যাহত| রাত থেকে ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত হয়েছে সড়ক, রেল ও বিমান পরিষেবা| যার নির্যাস, ভোগান্তি শিকার হচ্ছেন সাধারণ মানুষ| ইতিমধ্যে বাতিল করা হয়েছে সাতটি ট্রেন| সময়সূচি বদল করতে হয়েছে ১৮টি ট্রেনের| দিল্লিগামী বহু ট্রেন দেরিতে চলছে| বেশ কয়েকটি আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান চলাচলেও সমস্যা হয়েছে|
উত্তর ভারত জুুড়ে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত| রাজধানী দিল্লিতে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে, লখনউতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে| আর শ্রীনগরের তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়ে দাঁড়িয়েছে, ৫ ডিগ্রি সেলসিয়াসয় নয়াদিল্লির মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে|
কুয়াশায় বিপর্যস্ত দিল্লি, উত্তর ভারত জুড়ে জাঁকিয়ে শীত
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















