News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সোনামুড়ার দুই স্থানে সড়ক অবরোধে সামিল গ্রামবাসী
Image

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সোনামুড়ার দুই স্থানে সড়ক অবরোধে সামিল গ্রামবাসী

আগরতলা, ১১ জুন : বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা অতিষ্ঠ গ্রামবাসী। আজ বিদ্যুৎ এবং পানীয় জলের দদবিতে একযোগে সোনামুড়ার দুই স্থানে সড়ক অবরোধে সামিল হয়েছেন ক্ষুদ্ধ এলাকাবাসী। এর ফলে, সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। আটকে যায় পরীক্ষার্থীরা। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় একযোগে সোনামুড়ার দুইস্থানে পথ অবরোধে শামিল ভুক্তভোগী সাধারণ মানুষ। বক্সনগর বিধানসভা কেন্দ্রের অধীন ফকিরাদোলা পঞ্চায়েতের টুক্কার চৌমুহনী সোনামুড়া-বক্সনগর সড়কের সকাল সাড়ে নটা থেকে শুরু হয় পথ অবরোধ। অন্যদিকে, সোনামুড়া নগর পঞ্চায়েতের ধলিয়াই এলাকার সাধারণ মানুষ বিদ্যুৎ চপলতার কারণে পথ অবরোধে শামিল হয়। শহর এলাকা হলেও বিদ্যুৎ সমস্যার জন্য ধলিয়ায়ে পানীয় জল সরবরাহ অনিয়মিত।

এলাকাবাসীদের অভিযোগ, গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। একাধিকবার এবিষয়ে দপ্তরের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই তারা আজ আগরতলা-সোনামুড়া সড়কের ধলিয়াইয়ে সড়ক অবরোধ আন্দোলনে শামিল হয়। এদিকে, অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক এবং পুলিশ। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং অতিসত্বর সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসীরা অবরোধ প্রত্যাহার করেন।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top