News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সম্পাদকীয় কলাম শূন্য, প্রতিবাদে একজোট সংবাদমাধ্যম
Image

মণিপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সম্পাদকীয় কলাম শূন্য, প্রতিবাদে একজোট সংবাদমাধ্যম

ইম্ফল, ৮ জুন : সাংবাদিকদের উপর বারবার হামলা ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ জানিয়ে ৯ জুন, ২০২৫ তারিখে মণিপুরের প্রধান দৈনিক সংবাদপত্রগুলির সমস্ত সম্পাদকীয় কলাম ফাঁকা রাখা হয়। কলামের শিরোনামে মাত্র একটি জোরালো বার্তা লেখা ছিল: ” এএমডব্লিউজেইউ ও ইজিএম সাংবাদিকদের উপর বারবার হামলা ও ভয়ভীতি প্রদর্শনের নিন্দা জানাচ্ছে।”

এই বিরল ও শক্তিশালী যৌথ প্রতিবাদে অংশ নেয় অল মণিপুর ওয়ার্কিং জার্নালিস্টস ইউনিয়ন এবং এডিটরস গিল্ড মণিপুর। তারা সম্প্রতি ইমপ্যাক্ট টিভি নিউজের দুই সাংবাদিকের উপর কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ -এর সদস্যদের দ্বারা চালানো নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানায়। সাংবাদিকরা ৭ জুন রাত ১০টা নাগাদ কোয়াকেইথেলে একটি জনবিক্ষোভ কভার করার সময় এ হামলার শিকার হন।

ঘটনার প্রেক্ষিতে এএমডব্লিউজেইউ ও ইজিএম একটি জরুরি যৌথ বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে, যাতে ভবিষ্যতে সাংবাদিকদের প্রতি এমন মনোভাব আর না দেখা যায়।

প্রতিবাদের অংশ হিসেবে ৯ জুনের প্রকাশনায় সমস্ত সম্পাদকীয় কলাম ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা হয় এবং ঐক্যবদ্ধ বার্তা হিসেবে শুধুমাত্র উপর্যুক্ত স্লোগানটি ছাপা হয়।

এএমডব্লিউজেইউ ও ইজিএম রাজ্য প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে, যেন অবিলম্বে ঘটনাটি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাংবাদিকদের প্রতি এমন বারবার হামলা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছে সংগঠনদুটি।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top