News Flash

Image

১২ গ্রাম হেরোইন সহ আটক দুই

আগরতলা, ৭ জুন : নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত দামছড়া থানার পুলিশ। অভিযানে ১২ গ্রাম হেরোইন ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সাথে দুই নেশা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে দামছড়া থানায় খবর আসে বাইকে করে নেশা সামগ্রী বিক্রয় করা হবে। সে খবরের ভিত্তিতে ওসি সঞ্জয় মজুমদার, পানিসাগর মহকুমা প্রশাসনের ডিসিএম. দামছড়া-পানিসাগর সড়কে অভিযান চালিয়েছে। অভিযানে একটি মোটর বাইকে তল্লাশি চালিয়ে প্রায় ১২ গ্রাম হেরোইন ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সাথে দুই নেশা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top