News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্ব পরিবেশ দিবসে সাধারণ মানুষ সহ সরকারকে সচেতন করতে প্লে কার্ড কর্মসূচি কংগ্রেসের
Image

বিশ্ব পরিবেশ দিবসে সাধারণ মানুষ সহ সরকারকে সচেতন করতে প্লে কার্ড কর্মসূচি কংগ্রেসের

আগরতলা, ৫ জুন : আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সাধারণ মানুষ সহ সরকারকে সচেতন করার লক্ষ্যে প্লেকার্ড কর্মসূচি পালিত হয়েছে। এদিন পোস্ট অফিস চৌমুহনি এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন ,পীযুষ কান্তি বিশ্বাস, সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।

মূলত, প্লে কার্ডে পরিবেশকে নির্মূল রাখতে বিভিন্ন স্লোগান ব্যবহার করলো কংগ্রেস।এর মধ্যে অন্যতম হলো প্লাস্টিক বর্জন। প্লাস্টিককে বর্জন করতেই জনগনের প্রতি আহবান রাখলেন উপস্থিত প্রত্যেকেই। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ, বন্যার অন্যতম কারনই হচ্ছে প্লাস্টিক। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্লাস্টিক বর্জনে কোনো কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। একমাত্র কংগ্রেসেই জনগণ এবং পরিবেশের কথা চিন্তা করে।

এদিন তিনি আরও বলেন, প্লাস্টিক এবং প্লেকার্ড কারণে পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস্টিকের জিনিস ব্যবহারের কারণে ক্যান্সারের আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই বিশ্ব পরিবেশ দিবসে উপলক্ষে সাধারণ মানুষ সহ সরকারকে সচেতন করতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্লে কার্ড কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top