আগরতলা, ২ জুন: নেশা সামগ্রী বিক্রয় করতে হেরিটেজ পার্ক এলাকায় পুলিশের জালে আটক কুখ্যাত তিন নেশা কারবারি। তাদের কাছ থেকে ৩৮৪টি ট্যাবলেট উদ্ধার করে এনসিসি পুলিশ।
এবিষয়ে এস ডি পিও সুব্রত বর্মণ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে হেরিটেজ পার্কের সামনে নেশা সামগ্রী বিক্রয় করতে আসবে। ওই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে মোট তিনজন নেশা কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৮৪টি ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতরা হলেন, পরিতোষ বিশ্বাস, প্রদ্যোত দেবনাথ এবং কিশোর বর্মণ।

