News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর দিগলবাকে হঠাৎ ভোল্টেজ বিপর্যয়, বিকল বহু বৈদ্যুতিক সরঞ্জাম
Image

ধর্মনগর দিগলবাকে হঠাৎ ভোল্টেজ বিপর্যয়, বিকল বহু বৈদ্যুতিক সরঞ্জাম

আগরতলা, ৩১ মে : হাই ভোল্টেজে প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবারের বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন দিঘলবাক এলাকায়।

জানা গেছে, দিঘলবাক এলাকায় শুক্রবার বিদ্যুৎ চলে যায়।প্রায় ঘন্টা খানেক পর বিদুৎ আসলে ওই এলাকার প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবারের বাড়িতে থাকা টিভি, ফ্রিজ,ফ্যান, ইনভার্টার,মোবাইল সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লোকজন মেকানিক ডেকে দেখতে পান যেখানে ২৩০ ভোল্টেজ থাকার কথা সেখানে রয়েছে ৪০০ এর অধিক ভোল্টেজ। আর বিদ্যুতের হাই ভোল্টেজের কারনেই এই ঘটনাটি সংঘটিত হয়েছে।

পরবর্তীতে স্হানীয় জনগণ দিঘলবাক এলাকার বৈদ্যুতিক সাব স্টেশনে অভিযোগ জানালে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলে রাত পর্যন্ত তাদের এলাকায় আর বিদ্যুৎ দেওয়া হয়নি।এমনকি বিদুৎ দপ্তরের টল ফ্রি নম্বরে যোগাযোগ করেও সংযোগ করতে পারেননি স্হানীয় জনগণ। উপরন্তু স্হানীয় সাব স্টেশনের আধিকারিকরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি সামাল দিতে চাইলেও মানুষের নায্য দাবি ও অভিযোগ শুনে পুলিশ চলে যায়।অবশেষে এদিন রাতে স্হানীয় সাব স্টেশনে গিয়ে প্রতিবাদ দেখাতে থাকেন ভুক্তভোগী জনগণ। স্হানীয়দের দাবি,তাদের ক্ষয়ক্ষতি সহ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে। অন্যথায় তারা আন্দোলন সংঘটিত করবেন।

স্হানীয় সাব স্টেশনের জুনিয়র অপারেটর সুব্রত দাস জানান, বিদ্যুতের দুটি তারের সংস্পর্শে দিঘলবাক এলাকার ট্রান্সফর্মারের নিউট্রাল আউট হয়ে এই সমস্যা হয়েছে।তবে এসকল সমস্যা ১২১ নম্বরে যোগাযোগ করলে টেকনিক্যাল কর্মীরা এসে তা মেরামত করেন। এটা তাদের কাজ নয় বলে তিনি দাবি করেন।

Releated Posts

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top