News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরের বুকে ভয়ঙ্কর ঘটনা, প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন মহিলা, গায়েব স্বর্ণালঙ্কার
Image

শহরের বুকে ভয়ঙ্কর ঘটনা, প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন মহিলা, গায়েব স্বর্ণালঙ্কার

আগরতলা, ৩১ মে : বাড়ির পাশের জঙ্গল থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ওই মহিলা প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। তার স্বর্ণালঙ্কার গায়েব বলেও জানান পরিবারের লোকজন। ওই ঘটনায় নন্দননগর বর্ধন পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে মৃতার পরিবারের সদস্য জানিয়েছেন, প্রত্যেক দিনের মতো আজ সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন মালতী রুদ্রপাল। তাঁর বাড়ি নন্দননগর বর্ধন পাড়ায়। সময় মতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। আচমকাই তাঁরা রাস্তার পাশের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই মহিলা। মৃতার স্বর্ণালঙ্কার গায়েব বলে জানান পরিবারের লোকজন। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top