News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টেট -এর প্রশ্নপত্রে একাধিক ভুল, শিক্ষা ভবন ঘেরাও করল পরীক্ষার্থীরা
Image

টেট -এর প্রশ্নপত্রে একাধিক ভুল, শিক্ষা ভবন ঘেরাও করল পরীক্ষার্থীরা

আগরতলা, ২৯ মে : ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল। এমনটাই অভিযোগ তুলে আবারো শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন দেখিয়েছেন পরীক্ষার্থীরা। তাঁরা টিআরবিটির চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেন কিন্তু তিনি এই বিষয় নিয়ে আর দেখা করতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন।

বিক্ষোভরত পরীক্ষার্থীদের অভিযোগ, এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল। কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল, আবার অনেক প্রশ্নেই বানান ভুল ছিল, যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। পাশাপাশি, প্রশ্নপত্র ও আনসার কি-তে মিল না থাকার অভিযোগও তুলেছেন তারা। এমন পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। প্রশ্নপত্রে এবং টিআরবিটি প্রদত্ত উত্তরে যেসব ভুল হয়েছে, তা নিয়ে টেট-ওয়ান এবং টেট-টু এর বিষয় শিক্ষকদের সাথে সাক্ষাতের দাবি জানায় প্রতিবাদী ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ভুল না ঘটে, তার জন্য টিআরবিটি যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এই দাবি তোলেন তারা।

টিআরবিটির চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেন কিন্তু তিনি এই বিষয় নিয়ে আর দেখা করতে রাজি নন বলে পরীক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

Releated Posts

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত প্রভু জগন্নাথের স্নানযাত্রা, মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

আগরতলা, ২৯ জুন : সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল প্রভু শ্রীজগন্নাথ দেবের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

আগরতলা, ২৯ জুন : শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top