News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সিপিআইএম’র বিক্ষোভ জিবি হাসপাতালের সামনে
Image

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সিপিআইএম’র বিক্ষোভ জিবি হাসপাতালের সামনে

আগরতলা, ২৯ মে : বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আজ এমনটাই অভিযোগ তুলে জিবি হাসপাতালে সামনে বিক্ষোভ দেখিয়েছে সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটি। পরবর্তী সময়ে একাধিক দাবিতে হাসপাতালের সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে সংগঠনের নেতৃত্বরা।

এদিন সিপিএম সদর জেলা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী বলেহ, বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে নিয়ে পৌঁচ্ছেছে। বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা শেষের পথে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এমনকি, জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই। প্রতিনিয়ত চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হচ্ছে। তাঁর দাবি, বামফ্রন্ট সরকারের আমলে জনগণ স্বাস্থ্য পরিষেবায় বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন। কিন্তু বিজেপি সরকারের আমলে জনগণ সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তাঁর আরও অভিযোগ, বর্তমানে হাসপাতালে গিয়ে রোগী আক্রান্ত হচ্ছে। কিছু দিন আগে রোগীর গায়ে সিলিং ফ্যান ভেঙে পড়েছে। এমনকি, পর্যাপ্ত পরিমাণে হাসপাতালে স্বাস্থ্য কর্মীর সংখ্যা অনেক কম। বর্তমানে বেসরকারি সংস্হা দিয়ে হাসপাতালগুলো চলছে। কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী একজম চিকিৎসক হয়েও সমস্যাগুলো সমাধান করছেন না।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top