News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া মোবাইল ফোন সহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
Image

চুরি যাওয়া মোবাইল ফোন সহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আগরতলা, ২৭ মে : সিধাই থানার পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। গত ২৪মে সিধাই মোহনপুর থেকে দুই ছিনতাইবাজ মিহির দেববর্মা আর খস্রাং দেববর্মা সায়ন দত্তের থেকে বাইক চলাকালীন পিছনের জন থেকে ওনার মোবাইল ছিনতাই করে নেয়। সায়ন দত্তের আগে আরো দুই জন থেকেও ছিনতাই করে তারা।

সিধাই মোহনপুর পুলিশ স্টেশনের ও.সি মঙ্গেশ পাটারি উনার টিম মিলে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং তিনটি মোবাইল উদ্ধার করে। আজ সায়ন দত্ত গিয়ে সিধাই মোহনপুর পুলিশ স্টেশনের ও.সি মঙ্গেশ পাটারিকে উওরীয় পরিয়ে ধন্যবাদ জানায়। দুইদিনের মধ্যে সিধাই মোহনপুর পুলিশ স্টেশনের ওসি মঙ্গেশ পাটারি ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে। সায়ন দত্ত বলেন যে ত্রিপুরা পুলিশ সবসময় অক্লান্ত পরিশ্রম করে আমাদের সবাইকে সুরক্ষা ও নিরাপত্তা দেয়। তাই সকল রাজ্যবাসী নিরাপদে আছেন। এইজন্য তিনি প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

আনন্দনগরে অটো-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার আনন্দনগর ফায়ার স্টেশনের সামনে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী অটো এবং একটি…

ByByReshmi Debnath Jun 10, 2026

খোয়াইয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব পরিবার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ জুন: খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন আশারামবাড়ি বিধানসভা এলাকার চামুবস্তিতে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাজধানীতে বেআইনি মাংসের দোকানের বিরুদ্ধে নিগমের অভিযান, একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে গড়ে ওঠা মাংসের দোকানের বিরুদ্ধে মঙ্গলবার বড়সড় উচ্ছেদ অভিযান…

ByByReshmi Debnath Jun 9, 2026

রাজ্যে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচিতে ১ লক্ষ ৩৪ হাজার ২৯৪ জনকে মাসে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যে ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top