News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহর বিমানবন্দর চালুর বিষয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Image

কৈলাসহর বিমানবন্দর চালুর বিষয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৭ মে: উনকোটি জেলার কৈলাসহরে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দরটি পরিচালনার বিষয়ে আজ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

সম্প্রতি নয়াদিল্লি সফরকালে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাত করে কৈলাসহর বিমানবন্দর দ্রুত চালু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের কার্যালয় এবং কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী কিনজারাপু রামমোহনকেও এই বিষয়ে একটি চিঠি লিখেছিলেন।

এই অবস্থায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে একটি প্রতিনিধি দল প্রয়োজনীয় সমীক্ষার জন্য কৈলাসহর বিমানবন্দর পরিদর্শন করেন এবং আজ তারা এবিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। সেখানে আধিকারিকগণ মুখ্যমন্ত্রীকে কৈলাসহর বিমানবন্দর চালু করা সম্পর্কে বিশদভাবে অবহিত করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের রিজিওন্যাল এক্সিকিউটিভ ডিরেক্টর রাজা কিশোর এবং আগরতলা এমবিবি এয়ারপোর্টের ডিরেক্টর কে সি মীনা।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top