News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু শিশুর
Image

মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু শিশুর

আগরতলা, ২৭ মে :মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক শিশুর। ওই ঘটনায় শহরের চন্দ্রপুর শ্রীলঙ্কাবস্তি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল দক্ষিণ চন্দ্রপুর শ্রীলঙ্কা বস্তি এলাকায় উজ্জ্বল মিয়া নামে এক যুবকের বাইকের নিচে পড়ে মৃত্যু হয় তিন বছর বয়সী শিশু আবির দাসের। তার মৃত্যুকে ঘিরে শ্রীলংকা বস্তি এলাকায় আজ উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, অনুযায়ী উজ্জল মিয়া এই এলাকায় প্রতিদিনই দ্রুত গতিতে বাইক নিয়ে চলাচল করে। গতকাল বিকাল বেলাও সে দ্রুত গতিতে বাইক চালিয়ে আসে শিশুটিকে ধাক্কা মারে। অত্যাধিক রক্তক্ষরণের ফলে শিশুটির মৃত্যু হয়। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয় সেই এলাকায়। ছুটে গিয়েছে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে গতকাল রাতে আটক করা হয় বলে জানান পশ্চিম জেলার এসপি কিরণ কুমার কে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top