News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৪ বছরের নাবালিকা ধর্ষণ, গ্রেফতার আসামের শ্রমিক
Image

১৪ বছরের নাবালিকা ধর্ষণ, গ্রেফতার আসামের শ্রমিক

আগরতলা, ২৬ মে : ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে আসামের এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানাধীন ইট ভাট্টা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ অভিযুক্তকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে বিশ্রামগঞ্জ থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিশ্রামগঞ্জ থানাধীন ইট ভাট্টা এলাকায় নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষন করেন বকুল বুড়া বয়স ৪০ নামে এক যুবক। তার বাড়ি আসাম রাজ্যের গোলাঘাট এলাকায়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে ২৫ মে রাতে অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকার পরিবারের পক্ষ থেকে বিশ্রামগঞ্জ থানায় ধর্ষনে মামলা দায়ের করে। বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথের নেতৃত্বে পুলিশ গতকাল রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় পক্সো এক্টে মামলা গ্রহণ করে পুলিশ। অভিযুক্তকে সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ থানা থেকে বিশালগড় মহকুমা আদালতের সোপর্দ করে পুলিশ। এদিকে অভিযুক্ত আসাম রাজ্য থেকে এসে ত্রিপুরা রাজ্যের নাবালিকাকে ধর্ষন করে। উক্ত ঘটনা কে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top